এক্সপ্লোর

KMC parking fees: প্রত্যাহার করা হল বর্ধিত পার্কিং ফি

বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করল কলকাতা পুরসভা(KMC)। রাত ৯টায় পুরসভার তরফে মিউনিসিপ্যাল কমিশনার জারি করলেন নির্দেশিকা। ১ এপ্রিল থেকে বর্ধিত পার্কিং ফি লাগু করা হয়েছিল, সেই সিদ্ধান্ত প্রত্যাহার। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত পুরনো রেটেই নেওয়া হবে পার্কিং ফি (Parking Fee)। গত ১ এপ্রিল কলকাতায় পার্কিং ফি-এর নতুন দাম নির্ধারণ করা হয়।। বলা হয় দু চাকা থেকে চার চাকা, বাস থেকে পণ্য়বাহী গাড়ি, সব ক্ষেত্রেই বর্ধিতহারে দিতে হবে পার্কিং ফি। আগে যেখানে প্রতি ঘণ্টায় মোটরবাইক রাখার জন্য় দিতে হত ৫ টাকা, এখন, সেখানে, প্রথম-দু-ঘণ্টার জন্য় ১০ টাকা। তিন ঘণ্টা রাখলে দিতে হবে ৪০ টাকা। ৪ ঘণ্টার জন্য় ৬০ টাকা। ৫ ঘণ্টার জন্য় ৮০ টাকা। আর ৫ ঘণ্টা পেরিয়ে গেলে, তারপর ঘণ্টা পিছু দিতে হবে ৫০ টাকা করে। চারচাকা গাড়ির ক্ষেত্রে আগে ঘণ্টায় ১০ টাকা পার্কিং ফি দিতে হত। এবার প্রথম দু ঘণ্টার জন্য় ২০ টাকা। তিন ঘণ্টায় ৮০ টাকা।৪ ঘণ্টায় ১২০ টাকা। ৫ ঘণ্টায় ১৬০ টাকা এবং তারপর ঘণ্টা পিছু অতিরিক্ত ১০০ টাকা করে। পুরসভা সূত্রে খবর মেলে, অতিরিক্ত সময় গাড়ি পার্কিং লটে রাখার প্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত। শুধু ২ চাকা বা চার চাকার ক্ষেত্রেই নয়। বাস ও পণ্য়বাহী গাড়ির ক্ষেত্রেও বেড়েছে পার্কিং চার্জ। বাস বা লরি রাখার জন্য় আগে যেখানে ঘণ্টাপিছু পার্কিং ফি ছিল ২০ টাকা। সেটা বেড়ে হয়েছে ৪০ টাকা। ৪ ঘণ্টা বাস বা লরির জন্য় এবার থেকে দিতে হবে ২৪০ টাকা। ৫ ঘণ্টায় ৩২০টাকা। ৫ ঘণ্টার পর ঘণ্টা পিছু অতিরিক্ত ২০০ টাকা করে। পুর কর্তাদের অনুমান, পার্কিং ফি বৃদ্ধির ফলে, যে বিপুল পরিমাণ গাড়ি রাস্তায় বের হয়, তার সংখ্য়া কিছু হলেও কমবে। বাতাসে দূষণের মাত্রাও কমবে।

এদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘সিদ্ধান্ত যে স্তরে বা যাঁরাই নিয়ে থাকুন, সরকার বা দল অনুমোদন করে না। মুখ্যমন্ত্রী জানতেন না, মুখ্যমন্ত্রীর নীতি আমজনতার যেন চাপ না বাড়ানো হয়। মুখ্যমন্ত্রী মেয়রকে জানিয়ে দিয়েছেন, পুরসভা যেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে। মেয়রকে মুখ্যমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা দিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত আজকের মধ্যেই পুরসভাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে পার্কিংয়ের ক্ষেত্রে মানুষের ওপর যেন কোনও চাপ না পড়ে।'

ভিডিও জেলার

BJP News | ভোটাভুটিতে নির্বাচিত বিজেপির সদস্য, তাঁর পক্ষে ভোট দিয়েছেন তৃণমূলের সদস্যরাও
ভোটাভুটিতে নির্বাচিত বিজেপির সদস্য, তাঁর পক্ষে ভোট দিয়েছেন তৃণমূলের সদস্যরাও
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Flash Flood in Nepal : রাসুয়া পেরিয়ে বন্যা ছড়িয়েছে ৬ জেলায়, বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী বালেন্দ্র
BJP News | ভোটাভুটিতে নির্বাচিত বিজেপির সদস্য, তাঁর পক্ষে ভোট দিয়েছেন তৃণমূলের সদস্যরাও
Flash Flood in Nepal : নেপালে হড়পা বানের জেরে শতাধিক মৃত্যু? তৈরি হয়েছে আশঙ্কা
Municipal Recruitment Scam | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ CBI-এর
Municipal Recruitment Scam | পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED-এর পর CBI স্ক্যানারে নিতাই দত্ত

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নেপালে ভয়াবহ বন্যা, অ্যালার্ট জারি বিহারে! আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন
নেপালে ভয়াবহ বন্যা, অ্যালার্ট জারি বিহারে! আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন
Howrah: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল হাওড়ায়, আন্দুলে আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১
মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল হাওড়ায়, আন্দুলে আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১
Nadia: ভোট পরবর্তী হিংসা মামলায় হরিণঘাটায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা ও পুরসভার কাউন্সিল
ভোট পরবর্তী হিংসা মামলায় হরিণঘাটায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা ও পুরসভার কাউন্সিল
South 24 Pargana: ১০০ কেজি নিষিদ্ধ বাজি ও বাজির মশলা উদ্ধার মহেশতলা, বজবজের বাজি বাজারে
১০০ কেজি নিষিদ্ধ বাজি ও বাজির মশলা উদ্ধার মহেশতলা, বজবজের বাজি বাজারে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Kriti Sanon: রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
RSS Chief Event in US: আমেরিকায় মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, এবার মুখ খুললেন নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানিও
আমেরিকায় মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, এবার মুখ খুললেন নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানিও
Waterlogging: শহর ডুবেছে জলে, যানজটে ঘণ্টার পর ঘণ্টা, অগত্যা অফিস থেকে এভাবে ফিরতে হল বাড়ি ! মহিলার ভিডিও ভাইরাল
শহর ডুবেছে জলে, যানজটে ঘণ্টার পর ঘণ্টা, অগত্যা অফিস থেকে এভাবে ফিরতে হল বাড়ি ! মহিলার ভিডিও ভাইরাল
FSSAI Notice to ITC: আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
Director Death: প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
South 24 Pargana: ১০০ কেজি নিষিদ্ধ বাজি ও বাজির মশলা উদ্ধার মহেশতলা, বজবজের বাজি বাজারে
১০০ কেজি নিষিদ্ধ বাজি ও বাজির মশলা উদ্ধার মহেশতলা, বজবজের বাজি বাজারে
Bengal Cricket: জেলা প্রতিনিধিরা না আসায় পণ্ড সিএবির বৈঠক! আজ অ্যাপেক্স কাউন্সিলের সভায় AGM-এর দিন ঘোষণা
জেলা প্রতিনিধিরা না আসায় পণ্ড সিএবির বৈঠক! আজ অ্যাপেক্স কাউন্সিলের সভায় AGM-এর দিন ঘোষণা
Embed widget