এক্সপ্লোর
Kolkata Airport: ভোরবেলা কলকাতা বিমানবন্দরে চলল গুলি
ভোরবেলা কলকাতা বিমানবন্দরে চলল গুলি। বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছে ওয়াচ টাওয়ারে কর্তব্যরত CISF জওয়ান সার্ভিস রাইফেল থেকে গুলি চালান। ভোর ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। তেলঙ্গানার বাসিন্দা শ্রীবিষ্ণু নামে ওই CISF জওয়ানের গলায় গুলি লেগেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে। আত্মহত্যা করতেই নিজের ইনসাস রাইফেল থেকে গুলি চালিয়েছেন ওই জওয়ান, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। খবর দেওয়া হয়েছে বাড়িতে। ওই CISF জওয়ান ডিপ্রেসনে ভুগছিলেন কি না, খতিয়ে দেখছে NSCBIA থানার পুলিশ।
জেলার
করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















