এক্সপ্লোর
Kolkata: অনুষ্ঠানের আয়োজন ঘিরে ২ পাড়ার সংঘর্ষ, জখম পুলিশকর্মী। Bangla News
পুজোর (Puja) আয়োজনকে কেন্দ্র করে বেলেঘাটা মেন রোডে (Beliaghata Main Road) দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষ। ভেঙে দেওয়া হয় চেয়ার, সাউন্ড বক্স। গন্ডগোল থামাতে গিয়ে আহত হন ২ পুলিশ কর্মী (Police)। তাঁদের এনআরএস হাসপাতালে (NRS Hospital) নিয়ে যাওয়া হয়। কোন পাড়া পুজোর আয়োজন করবে? এই নিয়ে গতকাল রাত ২টো নাগাদ গন্ডগোলের সূত্রপাত হয়। একপক্ষ অন্যপক্ষের ওপর চড়াও হয়ে মারধরও (Clash) করে বলে অভিযোগ। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে বেলেঘাটা থানার (Beleghata Police Station) পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের তরফে থানায় স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের হয়েছে। কাউকে গ্রেফতার (Arrest) করা হয়নি।
জেলার
'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
‘সেবাশ্রয়ের অ্যান্টিচেম্বার হাসিনার আয়নাঘর টাইপের কিছু নাকি?’, প্রশ্ন তুললেন বিজেপি নেতা অভিজিৎ
"সেবাশ্রয় নিয়ে যা যা বলার লোকসভার সাংসদরা বলুক", সেবাশ্রয় বিতর্ক নিয়ে বললেন কুণাল ঘোষ
'আমি-আপনি নিয়ম মেনে চললে দোষীকে দোষী সাব্যস্ত করতে পারব', সেবাশ্রয় বিতর্ক নিয়ে বললেন স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















