(Source: ECI/ABP News)
Arms Recovered : শিয়ালদা, আনন্দপুরের পর ধর্মতলা, ফের কলকাতায় উদ্ধার বিপুল সংখ্যক কার্তুজ
ABP Ananda LIVE : ABP Ananda LIVE : কলকাতায় বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার। ধর্মতলা বাস স্ট্যান্ডে শতাধিক কার্তুজ উদ্ধার।সরকারি বাস থেকে নামতেই পাকড়াও যুবক।যুবকের কাছ থেকে উদ্ধার ১০০ রাউন্ডেরও বেশি কার্তুজ।
বাংলাদেশের নাগরিকের নাম ভারতের ভোটার তালিকায়! বাগদায় চাঞ্চল্যকর অভিযোগ, সরব বিজেপি।
বাংলাদেশের ভোটারের ভারতের ভোটার তালিকায় নাম! বাগদার ২ ভোটারের নাম রয়েছে বাংলাদেশের ভোটার তালিকাতেও, বিস্ফোরক অভিযোগ বিজেপির। বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের নলদুগারি নিচুপাড়ায় ভোটার তালিকায় নাম সোহরাব তরফদার ও তাঁর স্ত্রী রূপা তরফদারের। 'বাংলাদেশের যশোরে বেনাপোলেও ভোটার তালিকায় নাম রয়েছে দুজনের, এখন থাকেন বাংলাদেশে', বিস্ফোরক অভিযোগ বাগদার বিজেপি নেতা অমৃত লাল বিশ্বাসের। বিডিওর কাছে অভিযোগ দায়ের। শ্বশুর-শাশুড়ি ২ জনেই বাংলাদেশের বাসিন্দা, স্বীকার খোদ সোহরাবের বৌমার। জানালেন, বাংলাদেশ থেকে এসে অবৈধ ভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন। এখন সোহরাব তরফদার ও তাঁর স্ত্রী রূপা তরফদার বাংলাদেশে থাকেন, স্বীকার করলেন তাঁদের বৌমা। বিডিওর কাছে ভোটার তালিকা থেকে নাম সরানোর আবেদন বিজেপির। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুয়ো ভোটার খোঁজার কাজ শুরু করা হয়েছে। অভিযোগ থাকলে বিডিও খতিয়ে দেখবেন, প্রতিক্রিয়া বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির।




















