এক্সপ্লোর
Tree Cutting : স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে থামল সাদার্ন অ্যাভিনিউয়ে গাছ কাটা । Bangla News
আজ সকালে সাদার্ন অ্যাভিনিউয়ে বুলেভার্ডের গাছ কাটা শুরু করেন পুরসভার কর্মীরা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে জানান মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে। তিনি রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের সঙ্গে কথা বলেন। এরপর দেবাশিস কুমার এসে বন্ধ করেন গাছ কাটা। বিধায়ক জানান, গাছ ছাঁটার কথা ছিল। কিন্তু গাছের বড় ডাল কেটে ফেলা হয়েছে। তাই আপাতত গাছ ছাঁটার কাজ বন্ধ রাখা হয়েছে। গাছেরও পরিচর্যার প্রয়োজন রয়েছে। বুলেভার্ডের কাছে স্কুলের বাচ্চারা খেলাধূলা করে, গাছের একটি ডাল বিপজ্জনকভাবে ঝুলছিল। গাছের সেই ডাল ছাঁটার চেষ্টা করা হয়েছিল। জানালেন ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মণীষা বসু।
জেলার
কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















