এক্সপ্লোর
Kuntal Ghosh: কুন্তলের ৪৪ লক্ষ ও ৫৫ লক্ষ টাকা ফেরত বনি-সোমার
কুন্তল ঘোষের ( Kuntal Ghosh ) কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিলেন বনি সেনগুপ্ত ( Bonny Sengupta ) ও সোমা চক্রবর্তী ( Soma Chakraborty ) । ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকা গিয়েছিল, তার মধ্যে প্রায় ১ কোটি টাকা উদ্ধার করা হল। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, গতকাল বনি সেনগুপ্ত ৪৪ লক্ষ টাকা ও সোমা চক্রবর্তী ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা কুন্তলের অ্যাকাউন্টে ফেরত দিয়েছেন। সেই অ্যাকাউন্ট দুটি ইতিমধ্যেই ফ্রিজ করেছে ইডি। কুন্তলের মোট ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
জেলার
"ঘাসের উপর জোড়াফুল আমাদেরই থাকবে", বললেন আখরুজ্জামান
আরও দেখুন





















