এক্সপ্লোর
Debangshu Bhattacharya: ভোট প্রচারেই পেলেন বিয়ের প্রস্তাব, কী প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থী দেবাংশুর ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: হলদিয়া বিধানসভা এলাকায় সোমবার একগুচ্ছ প্রচার কর্মসূচি সারেন তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। হলদিয়া পুরসভার ১২নং ওয়ার্ডে দুর্গাচক স্টেডিয়ামের কাছে প্রচার কর্মসূচি সারছিলেন তিনি। তাঁকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছিলেন দলীয় নেতা কর্মীরা। সেই অনুষ্ঠানে দেবাংশুর জয় কামনা করেন এক মহিলা তৃণমূল কর্মী। দেবাংশুর জন্য পাত্রী খুঁজে রেখেছেন বলে জানান ওই কর্মী। মাইক হাতে তাঁর এই ঘোষণা মাত্রই হাততালি পড়তে থাকে। তবে তিনি এখনই বিয়ে করছেন না বলে জানান তৃণমূল প্রার্থী। জিতে আগে কাজ করতে চান বলে জানান তিনি। পাশাপাশি আরও বলেন, এখনই সংসার জীবনে আবদ্ধ তিনি হতে চান না।
জেলার
সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের !
বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রোমোটার পেটানো বাগুইআটির TMC কাউন্সিলর সমরেশ চক্রবর্তী
আরও দেখুন























