Suvendu Adhikari: সকাল থেকে শুভেন্দুর জেলায় তৃণমূল নেতার বাড়িতে অভিযান, তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলে চলছে জিজ্ঞাসাবাদ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লোকসভা ভোট চলাকালীন বিধানসভা নির্বাচনের পরের হিংসার তদন্তে পূর্ব মেদিনীপুরে CBI । শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূল নেতার বাড়িতে অভিযান । মারিশদার সিজুয়া গ্রামে তৃণমূল নেতা দেবব্রত পণ্ডার বাড়িতে CBI । সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলে চলছে জিজ্ঞাসাবাদ । CBI সূত্রে খবর, তৃণমূল নেতা বাড়িতে না থাকায় তাঁর মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । গত বিধানসভা ভোটে ফলপ্রকাশের পর, ভোটপরবর্তী হিংসার একাধিক অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরে । কলকাতা হাইকোর্টের নির্দেশে তার তদন্ত করছে CBI । লোকসভা ভোট চলাকালীন বিধানসভা নির্বাচনের পরের হিংসার তদন্তে পূর্ব মেদিনীপুরে CBI ।শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূল নেতার বাড়িতে অভিযান CBI
























