এক্সপ্লোর
Loreto College: 'ইংরেজি মাধ্যমে পড়াশোনা না করলে ভর্তির আবেদন নয়' কেন এই নোটিস?
'উচ্চমাধ্যমিকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা না করলে ভর্তির আবেদন করা যাবে না।' লোরেটো কলেজের (Loreto College) স্নাতক স্তরে ভর্তির এহেন নোটিস ঘিরে চাঞ্চল্য। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে অধ্যক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়। কিন্তু অধ্যক্ষের তরফে কোনও যথাযথ ব্যাখ্যা দেওয়া হয়নি বলে সূত্রের খবর। এই ধরনের নোটিস ভবিষ্যতে না দেওয়ার জন্য অধ্যক্ষকে নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এই বছর কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আগামীকাল বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জেলার
মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
আরও দেখুন






















