Madan Mitra: বিদেশ যেতে মরিয়া অভিষেকের বিরুদ্ধে পরপর বিস্ফোরক মন্তব্য মদন মিত্রর
ABP Ananda LIVE: বিদেশযাত্রার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যেদিন কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন, সেদিনই তাঁর বিদেশযাত্রা প্রসঙ্গে চাঞ্চল্য়কর দাবি করলেন মদন মিত্র।তাঁর দাবি, "ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে, তোর উপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলল, তুমি ওদের বলো, আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। তারপরে বলতে লাগল পেন্ডিং মামলাগুলো তুলে দিক। আমার জামিনটা বিরোধিতা করছে, ওটা ছেড়ে দিক।" এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি সেটিং করতেও রাজি ছিলেন বিদেশযাত্রায় মরিয়া অভিষেক? মদন মিত্রর আরও দাবি, "অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন কথা বলে জানাতে। পরের দিন শুভেনদুর সঙ্গে কথা বলেও জানাতে বলেছিল।"
আরও পড়ুন...
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি, বাজ পড়ে মৃত ৪। বাঁকুড়ার রাইপুর ও পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মৃত ৪ জন। প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ, আতঙ্কে রাস্তায় স্থানীয় বাসিন্দারা।






















