এক্সপ্লোর
Maheshtala Blast : মহেশতলার রবীন্দ্রনগরে বাড়িতে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ তিন সন্তান-সহ দম্পতি
মহেশতলার রবীন্দ্রনগরে বাড়িতে বিস্ফোরণ। অগ্নিদগ্ধ তিন সন্তান-সহ এক দম্পতি। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ঘরের অ্যাসবেস্টসের ছাউনি। স্থানীয়দের দাবি, ভোরে ঘুমিয়েছিলেন সন্দীপ যাদব, তাঁর স্ত্রী রানি ও তাঁদের ১১, ৭ ও ৬ বছরের তিন ছেলেমেয়ে। বিস্ফোরণে সকলেই ঝলসে যান। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা খুলে ছিটকে যায়। দুমড়ে-মুচড়ে যায় সিলিং ফ্যান। আহতদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, চা বানানোর সময় স্টোভ জ্বালাতেই বিস্ফোরণ হয়। গ্যাস সিলিন্ডার লিক করে ভেপার ক্লাউড তৈরি হওয়ায় এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনাস্থলে আসছে ফরেন্সিক দল।
জেলার
"কোন দলের প্রার্থী? TMC, নমিনেশন কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়", কটাক্ষ কুণাল ঘোষের
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















