Mahua Moitra: জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই ব্লক সভাপতি ও বিধায়কদের নিয়ে বৈঠক মহুয়া মৈত্রর | ABP Ananda LIVE
West Bengal News: দলে নতুন ভূমিকায় মহুয়া মৈত্র (Mahua Moitra) । ক্যাশ ফর কোয়েশ্চন (Cash for question)বিতর্কের মধ্যেই তৃণমূল সাংসদকে কৃষ্ণনগর (Krishnanagar)সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দিয়েছে দল। আর জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই রবিবার ব্লক সভাপতি ও বিধায়কদের নিয়ে বৈঠক করলেন মহুয়া মৈত্র। তাঁকে স্বাগত জানিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। তাঁর মন্তব্য, এর আগে স্বাধীনতা ছিল না, পঞ্চায়েতে তোলাবাজি হয়েছে। সেই সমস্ত নেতৃত্বকে বাদ দিয়ে শীর্ষ নেতৃত্ব সঠিক নেতৃত্বকে নিয়ে এসেছে বলেও মন্তব্য করলেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে, আজকের এই বৈঠকে ছিলেন না, কালীগঞ্জের বিধায়ক তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলার প্রাক্তন চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। মহুয়া মৈত্রর অবশ্য দাবি, তিনি চেন্নাইয়ে থাকার কারণে আসতে পারেননি।





















