Ground Zero seg1: 'আজ ক্ষমতায় আছে বলে হিরো, কাল ক্ষমতা না থাকলে বিগ জিরো', কেন্দ্রকে আক্রমণ মমতার
সাগরদিঘির মঞ্চ থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মমতা। 'কেউ যদি মনে করে এটা বিজেপির জমিদারি, তাহলে ভুল করছে, বিরোধী দলগুলোকে ভাতে মেরে এই কেন্দ্রীয় রাজত্ব চলবে না, কেন দেওয়া হবে না ১০০ দিনের টাকা, বিজেপি, সিপিএম জবাব দাও, এই ক্ষমতা আজ আছে, কাল নেই, আজ ক্ষমতায় আছে বলে হিরো, কাল ক্ষমতা না থাকলে বিগ জিরো', কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ তৃণমূল নেত্রীর।
দিকে দিকে ক্ষোভের মুখে দিদির দূতেরা, সরব মমতা। 'সমস্যা থাকলে নিশ্চয় বলবেন, সমাধান হবে'। 'কারও কথা শুনে কুৎসা-অপপ্রচারে কান দেবেন না'। 'বিজেপির নেতানেত্রীরাও তাঁদের আত্মীয়দের নাম আবাসের তালিকায় তুলেছিলেন'। 'আমাদের কাছে সব তথ্য আছে'। সাগরদিঘির সভা থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর।























