Mamata Banerjee: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ঢালাও প্রশংসা করলেন মমতা, কটাক্ষ বিজেপির
ABP Ananda Live: মঙ্গলবার হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নিউটাউনে বেসরকারি হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ঢালাও প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
"গঙ্গাসাগরে গিয়েছিলাম... সরকার যথেষ্ট তৎপর'' প্রশাসনের ভূয়সী প্রশংসা প্রদেশ কংগ্রেস সভাপতির
কুম্ভ নিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে, গঙ্গাসাগরের আয়োজনের ভূয়সী প্রশংসা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কৌশলে তৃণমূলের পাশেই দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি?
ভূয়সী প্রশংসা: মহাকুম্ভের আয়োজনে খামতির অভিযোগ তুলে, উত্তরপ্রদেশের যোগি সরকারকে আক্রমণ করতে গিয়ে, তাৎপর্যপূর্ণভাবে বাংলার তৃণমূল সরকারের উদ্যোগে আয়োজিত গঙ্গাসাগর মেলার প্রশস্তি শোনা গেল, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গলায়। তিনি বলেন, "মহাকুম্ভে কয়েকদিন যাওয়ার পর, আমার মনে হয়েছে, পুরোমাত্রায় ফেল করেছে রাজ্য সরকার, যোগী আদিত্যনাথ। আমি নিজে গঙ্গাসাগরে গিয়েছিলাম...সেখানে যে ব্যবস্থা ছিল, আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর।''























