Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
ABP Ananda LIVE : হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোর' স্লোগান, গাড়ি ঘিরে বিক্ষোভ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা। গতকাল হালিশহর থানার হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু তৃণমূলকর্মীর। তোলাবাজি-সহ একাধিক অভিযোগে তৃণমূলকর্মী বিরজু কেওতকে গ্রেফতার করেছিল পুলিশ। মৃতের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতার গাড়িতে কাদা লেপে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আমার গাড়িতে বিজেপির লোকেরা ইট মেরেছে, অভিযোগ মমতার।
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
জমি-দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুমিত রায়কে তলব করে রাজ্যের গোয়েন্দারা। গত শুক্রবারই নিউ আলিপুরে তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসেন CID আধিকারিকেরা যাতে তিনি শনিবার হাজিরা দেন। নোটিশ অনুযায়ী হাজিরাও দেন তিনি। প্রায় ১০ ঘণ্টা ভবানী ভবনে চলে জিজ্ঞাসাবাদ। ফের রবিবারও হাজিরা দেন তিনি। ২ দফায় শালবনির জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করল CID. এবার তাঁকে ডাকা হল ডেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগের মামলায়।






















