Panchayat Election: পঞ্চায়েত ভোটের ভোটের আগে মুখ্যমন্ত্রীর পায়ে চোট, কটাক্ষ বিরোধীদের | ABP Ananda LIVE
বিধানসভা ভোটের পর পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর পায়ে চোট। কটাক্ষ বিরোধীদের মঙ্গলবার জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। তাতে প্রবল দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। তড়িঘড়ি সেবক বায়ুসেনাঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। সেখানেই কপ্টার থেকে নামার সময় পায়ে-কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। তবে এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, "ভোট এলেই কেন বার বার পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী? বার বার পায়ে আঘাত শুভ লক্ষণ নয়। জানেন সবথেকে বড় চোট কোথায়, তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।" এ দিন মমতার সুস্থতাও কামনা করেন তিনি।

















