এক্সপ্লোর

Panchayat Election 2023: চাইলেন ক্ষমা, জনগণের হাতে দিলেন দলীয় কর্মীদের শাসনের বার্তা

চাইলেন ক্ষমা। জনগণের হাতে দিলেন দিলেন দলীয় কর্মীদের শাসনের বার্তা ! পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রচার শুরু দিনই তৃণমূল কর্মীরা 'দুষ্টুমি' করলে তাঁদেরকে চড় মারার 'রাইট' জনগণকে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোচবিহারের চান্দামারির সভা থেকে ভোটপ্রচারের মাঝে বিরোধীদের আক্রমণের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে সতর্ক থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সঙ্গেই ক্ষমা চেয়ে শাসনের অধিকার দিলেন জনগণকে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'যদি আমাদের কেউ আপনাদের কোনও দুঃখ দিয়ে থাকে আপনাদের আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। যদি কেউ দুষ্টুমি করে তাহলে দুটো চড় মারবেন। আপনাদের সেই রাইট দিয়ে গেলাম।' প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের কিছুটা আগে দিদির দূত কর্মসূচিতে নেমেছিল তৃণমূল কংগ্রেস। যেখানে রাজ্যের বিভিন্ন জেলায় স্থানীয়দের ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শাসকদলের নেতা-কর্মীদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার মাঝেও কোচবিহার সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের অন্দরের বিবাদ সামনে এসে পড়েছিল। যে ধারায় সম্পূর্ণ ছেদ পড়েনি এখনও। 

একাধিক তৃণমূল নেতা-নেত্রী পঞ্চায়েতের প্রচারে গিয়ে এখনও বিভিন্ন স্থানীয়দের ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়ছেন। মানুষের মধ্যে ঠিক কী ক্ষোভ সেটা বুঝতে বারবারই দলীয় সতীর্থদের বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধান মানুষের অভাব, অভিযোগ মেটাতে বপাড়তি উদ্যোগ নিয়ে শুরু করেছেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনও। এর মাঝেই পঞ্চায়েত ভোটের প্রথম প্রচারেই তৃণমূলের একাংশের বিরুদ্ধে অভিযোগের দিকেই ইঙ্গিত করে তৃণমূল সুপ্রিমো ক্ষমা চাইলেন ও শাসনের বার্তা দিয়ে জনগণকে পাশে চাইলেন বলেই মনে করছে ওয়াকিবহাল রাজনৈতিক মহল।

 

এদিকে, ভোটপ্রচারের শুরুতেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। গত বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত যুবকের পরিবার ছিল এদিন তৃণমূল সুপ্রিমোর মঞ্চে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আক্রমণ, ' খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে বিএসএফ।  বিএসএফ ভয় দেখালে ভয় পাবেন না। বিএসএফ ভয় দেখালে আমাদের এসে জানান'। পাশাপাশি ফের একবার মা-বোনেদের উদ্দেশে কেন্দ্রীয় বাহিনীকে হাতা-খুন্তি দিয়ে 'খাবার খাইয়ে দেওয়ার' বার্তাও দেন তিনি। 

ভিডিও জেলার

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ?
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget