Mamata Banerjee : 'স্কুল-কলেজ মিলিয়ে গত ১০ বছরে ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ চাকরি দিয়েছি' : মমতা।Bangla News
'স্কুল-কলেজ মিলিয়ে ১০ বছরে ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ চাকরি দিয়েছি। কমপ্লেন গেছে কটা ? আকাশবাবু-বিকাশবাবু-প্রকাশবাবুদের। ২০০-২৫০ কমপ্লেন গেছে, তাও বলেছিলাম করে দেবো। কোথাও যদি কোনও ভুলত্রুটি থাকে, কাজ করতে গেলে ভুলত্রুটি হয়।' টিএমসিপি-র মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সুপ্রিমো জোড়েন, 'কোর্টের বিচারাধীন ভিষয়, বেশি কিছউ বলতে চাই না। তবে বলুন তো কত ছেলে-মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে, আর সিপিএম তোমার আমলে লিস্ট কোথায়? আলমারি কোথায় ? ডকুমেন্ট কোথায়? কারা চাকরি পেয়েছে ? পয়সা নিয়েছো, আর চাকরি দিয়েছো। ওই গদ্দার অধিকারীরাই আমাকে রোজ বলত। তাই সিস্টেমটা ওরাই ভাল জানে। আজ তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম ও এই চেয়ারে না থাকতাম, তাহলে বোনেদের বলতাম যারা এই মিথ্যে কথা বলে তাঁদের জিভগুলো টেনে খুলে ফেলতে।'






















