এক্সপ্লোর

Mamata Banerjee: 'নবজোয়ার আটকালে জেলায় জেলায় আমি যাব', সাফ বার্তা মমতার

'অভিষেককে বিজেপি ভয় পায়, নবজোয়ার আটকালে জেলায় জেলায় আমি যাব', সাফ বার্তা মমতার। তিনি সাফ বলেন, 'ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায়। অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। নবজোয়ার কীভাবে বন্ধ করা যায় তারজন্য চেষ্টা করছে বিজেপি।'
 
শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস (Notice) দিয়েছে সিবিআই (CBI)। কাল সকাল ১১ টায় নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে নবজোয়ার যাত্রা (NaboJowar Yatra) বন্ধ করে আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক। ২২ মে ফের সোনামুখী থেকে নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক, এমনটাই খবর। এদিকে এই প্রেক্ষাপটে আজ ভার্চুয়ালি বাঁকুড়ার সোনামুখীর জনসভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠক থেকে তিনি সাফ বলেন, 'ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায়। অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। নবজোয়ার কীভাবে বন্ধ করা যায় তারজন্য চেষ্টা করছে বিজেপি। অভিষেককে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না। যদি অভিষেককে আটকায় আমি জেলায় জেলায় নবজোয়ার যাত্রায় যাব।'
 
এদিনের বৈঠক থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি। মমতা বলেন, 'রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে অভিষেককে এজেন্সি দিয়ে ডেকে পাঠাচ্ছে। নবজোয়ারকে আটকানোর চেষ্টা করছে ওরা। আমি নবজোয়ারকে নবপ্লাবনে পরিণত করব'। অভিষেকের সঙ্গে কথা হয়েছে নোটিস পাওয়ার পর। ও বলল ওরা ডেকেছে আমি তৈরি। একটা ছেলে ২৫ দিন ধরে রাস্তায় পড়ে আছে। ঘুম নেই খাওয়া নেই পরিবার পরিজন ছেড়ে। মানুষের কাজ করার জন্য মানুষের পাশে থাকার জন্য। নবজোয়ার দেখে বিজেপির ভয় হয়েছে। নবজোয়ার কর্মসূচি আটকাতেই অভিষেককে নোটিস দিয়েছে।'
 
কী কী বললেন মমতা?
বিজেপিকে তোপ
তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না। তৃণমূল কংগ্রেস পরিবার জনগণের পরিবার। বিজেপিকে দেশ ছাড়া করতে লড়াই চলবে।
 
এজেন্সি নিয়ে
সিবিআই ইডি দিয়ে ভাবছো বিরোধী দলগুলিকে কোণঠাসা করবে। যত অত্যাচার করবে তত তৃণমূল শক্তিশালী হবে। সিঙ্গুর ভুলে গেছে, নন্দীগ্রাম ভুলে গেছেন, বিষ্ণুপুর ভুলে গেছেন।
 
একশো দিনের কাজ নিয়ে
একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। অনেক মানুষের রুজিরুটি বন্ধ হয়ে গেছে।
 
কর্মসংস্থান নিয়ে
দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে। আর বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়ে গেছে।
 
মিটিংয়ে অভিষেকের না থাকা নিয়ে
অভিষেককে ভুল বুঝবেন না। আজ ও মিটিং করতে পারেনি বলে।
 
অভিষেককে নোটিস প্রসঙ্গে
নবজোয়ারকে ভয় পেয়ে অভিষেককে ডেকে নিয়ে গেছে সিবিআই। আপনারা নবজোয়ারকে আটকাবেন। আমি নবজোরকে নব প্লাবনে পরিণত করব। আমি যেটা বলি সেটা করি। রাজনৈতিকভাবে ভয় পাচ্ছে। মানুষই আমার পরিবার, মানুষই আমার ভগবান। মানুষের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। অভিষেককে আটকে নবজোয়ার আটকানো যাবে না।

ভিডিও জেলার

Sukanta Majumdar:
"গ্যালারিতে বসে নয়, পিচে নেমে খেলুন", কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget