এক্সপ্লোর
Manik Bhattacherjee: মানিককে ম্যারাথন জেরা ইডির, ঘুষ দিয়ে কাদের চাকরি? তালিকা তৈরির চেষ্টা
নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর আমলে ক’জন ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, তার তালিকা তৈরির চেষ্টা করছে ইডি। খবর সূত্রের। ইডি সূত্রে খবর, মিডলম্যানদেরও সন্ধান চলছে। মানিক ঘনিষ্ঠ এমন বেশ কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে। এই মিডলম্যানদের সাহায্য নিয়েই কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তার হদিশ পেতে চাইছে ইডি। পাশাপাশি, ইডি সূত্রে খবর, গতকাল জেরা চলাকালীন অসুস্থতার কথা জানান মানিক। জোকার ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষায় অবশ্য কোনও অসুস্থতা ধরা পড়েনি বলে ইডি-র দাবি। অসুস্থতার ভান করে জেরা এড়াতে চাইছেন মানিক,আদালতে এ কথা জানানো হবে বলে ইডি সূত্রে খবর।
জেলার
সাম্প্রতিক একের পর এক তোলাবাজির ঘটনা, অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে!
গুরু কেলুচরণ মহাপাত্রের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নৃত্য পরিবেশনা করলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর মেয়ে সানা
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে সারকারখানার কর্মীকে মার, অভিযুক্ত বিজেপি বিধায়কের দলবল
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে সার কারখানায় ঢুকে গুন্ডামি, কর্মীদের মারধর, হুমকি! অভিযোগ বিজেপির বিরুদ্ধে
রেজিনগর উপনির্বাচনের আগে অশান্তি পাকানোর চেষ্টা ? অডিও প্রকাশ করে দাবি পুলিশের, গ্রেফতার ১
আরও দেখুন





















