এক্সপ্লোর
Medinipur News: মেদিনীপুরে ছটপুজোর অনুষ্ঠানে হঠাত্ ভেঙে পড়ল মঞ্চের ছাদ, আহত ১
মেদিনীপুরে ছটপুজোর অনুষ্ঠানে বিপত্তি। হঠাত্ই ভেঙে পড়ল মঞ্চের ছাদ! ছটপুজো উপলক্ষে আজ স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে মেদিনীপুরের ডিএভি ঘাটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রিত ছিলেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া, জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার দীনেশ কুমার, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান-সহ আরও অনেকে। সেই সময় হঠাত্ই অনুষ্ঠান মঞ্চের ছাদ ভেঙে পড়ে। কোনওরকমে সেখান থেকে আমন্ত্রিত অতিথিদের বাইরে বের করে আনে পুলিশ ও অনুষ্ঠানের আয়োজকরা। তবে, এই ঘটনায় সামান্য আহত হয়েছেন একজন মহিলা।
জেলার
ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















