এক্সপ্লোর
TET Agitation: সল্টলেকে টেট উত্তীর্ণদের বিক্ষোভ কর্মসূচিতে অসুস্থ একাধিক চাকরিপ্রার্থী
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার মধ্যেই সল্টলেকে চাকরিপ্রার্থীদের ব্যাপক ধরপাকড় পুলিশের। ২০১৭-র প্রাথমিক টেট উত্তীর্ণদের আজ বিক্ষোভ কর্মসূচি ছিল সল্টলেকে। বিক্ষোভ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন একাধিক আন্দোলনকারী।
এদিকে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়ার জন্য জমায়েতের ডাক দেওয়া হয়। বাসে করে এসে জড়ো হচ্ছিলেন প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা। তখনই ধরপাকড় শুরু করে পুলিশ। প্রায় দেড়শো জনকে আটক করা হয়।
জেলার
৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
আরও দেখুন






















