এক্সপ্লোর
Mumbai Mail: মুম্বই মেলের এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হল ৩৬ লক্ষ টাকা
রাজ্যে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের মাঝেই মুম্বই মেলের এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হল ৩৬ লক্ষ টাকা। অভিযুক্তকে গ্রেফতার করেছে দুর্গাপুর জিআরপি। পুলিশ সূত্রে খবর, ধৃত মূলচাঁদ মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে আসছিলেন। গতকাল সন্ধেয় মুম্বই মেল দুর্গাপুর স্টেশনে পৌঁছতেই ওই যাত্রীকে আটক করা হয়। কোথা থেকে এল এত টাকা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা সদুত্তর দিতে না পারায়, গ্রেফতার করা হয়।টাকার উত্স জানার চেষ্টা করছে পুলিশ।
জেলার
NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
আরও দেখুন





















