এক্সপ্লোর
Murshidabad: রাতভর বোমবাজিতে তপ্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জ | ABP Ananda LIVE
Murshidabad: রাতভর বোমবাজিতে তপ্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জ। এলাকা দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ। ধুলিয়ান পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে রাতভর তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। পুলিশের (Police) সামনেই চলে বোমাবাজি। বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। রাতেই ঘটনাস্থলে পৌঁছন সামসেরগঞ্জ থানার ওসি। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। স্থানীয়দের একাংশের অভিযোগ, তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানের অনুগামীরা গন্ডগোলে জড়িত। তৃণমূলের (TMC) কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জেলার
'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















