এক্সপ্লোর

Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও

Birbhum Tulu Mondal: মাথায় ঝুড়ি নিয়ে লরিতে পাথর বোঝাই করা টুলু কীভাবে হলেন ‘পাথরসম্রাট’? কীভাবে চলত সরকারি DCR নকল করা ? কীভাবে চলত টুলুর 'মাফিয়া চক্র'?

বীরভূম: সকাল থেকে রাত, গত বুধবার দিন যত গড়িয়েছে বীরভূমের মিনার মণ্ডলের বাড়ি থেকে বেরিয়েছে কোটি কোটি টাকার নোট ও সোনার বাট। তারপরই প্রকাশ্যে আসে জেলার ‘পাথরসম্রাট’ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের নাম। এক সময় মাথায় ঝুড়ি নিয়ে লরিতে পাথর বোঝাই করা টুলু কীভাবে হলেন ‘পাথরসম্রাট’? তদন্ত হতেই একের পর এক ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। তবে যে তথ্যটি মানুষকে ভাবিয়ে তুলেছে, সেটি হল নিজের ছাপাখানায় সরকারি DCR নকল করে দিনের পর দিন চলছে কালোবাজারি। এখন প্রশ্ন, কীভাবে চলত টুলুর 'মাফিয়া চক্র'? তা জানতে শুক্রবার বীরভূমের পাথর খাদান থেকে DCR গেট থেকে চেকপোস্ট ঘুরে দেখল এবিপি আনন্দর ক্যামেরা। জানেন কী কী ধরা পড়ল ?

ঠিক কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র?

খাদান থেকে পাথর তোলার পর ক্রাশার। তারপর ক্রাশার থেকে ভাঙা পাথর নিয়ে DCR গেট হয়ে মোটর ভেহিকেল চেকপোস্ট। এটাই ছিল বীরভূমের মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের কারবারের রুটম্যাপ। বা অন্য় কথায় বললে, তার দুর্নীতির সাম্রাজ্য় তৈরির রাস্তা। বীরভূমের মহম্মদবাজার, রামপুরহাট থেকে নলহাটি এলাকায় রয়েছে ছোট বড় অসংখ্য খাদান ও ক্রাশার। খাদান থেকে পাথরের নিয়ে যাওয়া হয় ক্রাশার ইউনিটে। সেখানে বড় বড় পাথর ভেঙে তৈরি হয় বিভিন্ন মাপের স্টোন চিপস। স্টোন চিপস ক্রাশার থেকে লরি ভর্তি হয়ে DCR গেট হয়ে চলে যায় বাজারে। টুলু মণ্ডলের দুর্নীতি ধরা পড়ার পর বন্ধ করে দেওয়া হয়েছে তাঁর DCR গেট। তার জায়গায় সোঁতশোল গ্রামে নতুন DCR গেট তৈরি করেছে প্রশাসন। 

আরও পড়ুন - 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?

পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের আসল খেলা শুরু হত এই DCR গেটেই। পাথর বোঝাই লরি যখন বাজারে যায়, তখন অত্যন্ত প্রয়োজনীয় নথি হল Duplicate Carbon Receipt বা DCR.অরিজিনাল DCR-এ উল্লেখ থাকে, ক'টি লরিতে করে কত পরিমাণ স্টোন চিপস বাজারে যাচ্ছে। কিন্তু সরকারকে ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR তৈরি করতেন টুলু। লরির সংখ্যা ও পাথরের ওজন কম করে দেখানো হত।  DCR গেট থেকে বেরনোর পর পাথরবোঝাই লরিকে যেতে হয় মোটর ভেহিকেলের চেকপোস্ট পেরিয়ে। সেখানে দেখা হয় পাথরের ওজন ঠিক আছে কিনা বা ওভারলোড রয়েছে কিনা। কিন্তু অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রে টুলু মণ্ডলের দেওয়া ডুপ্লিকেট DCR দেখেই ছেড়ে দেওয়া হত লরি। DCR গেট থেকে বেরনোর পর অন্য রাস্তা ধরেও ফাঁকি দেওয়া যেত মোটর ভেহিকেলের চেকপোস্টকে। ৯টি জায়গায় DCR গেট রয়েছে বীরভূমে। প্রশান্ত গোপ নামে এক লরির খালাসি জানান, 'ওভার লোড করলে টাকা দিলে হয়ে যেত।' পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, ডুপ্লিকেট DCR-এ লরির সংখ্যা ও পাথরের ওজন কম করে দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতেন টুলু। পাশাপাশি অভিযোগ, ওভারলোডিং থেকেও পকেট ভরতেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। 

টুলু মণ্ডলের ঘটনায় মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান,  "গত সরকারের সময় যেখানে পাথর থেকে বছরে ৬০ থেকে ৮০ কোটি টাকা রেভেনিউ আসত। সেখানে গত ১১ মে থেকে ১১ জুনের মধ্যে, এই এক মাসে বীরভূমের পাথর খাদন থেকে আমরা ৮৩ কোটি টাকা পেয়েছি। যেটা ইতিমধ্যে ১০০ কোটির কাছে চলে গিয়েছে। এবং আমি সব জায়গায় বলছিলাম যে ১০০ কোটি টাকা সরকারের ঘরে জমা হত, বাকি ১ হাজার ১০০ কোটি টাকা সাইফন হত অর্থাৎ বেরিয়ে যেত।"

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

New Jalpaiguri Rohinga Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Advertisement

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget