Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু
পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু
খুব তাড়াতাড়ি রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল
নেতৃত্বে বাংলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ ব্যাস
এবারের পঞ্চায়েত ভোটে হিংসা, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব কিছুই খতিয়ে দেখবে কমিশন
অগাস্টের শেষে কমিশনের ফুল বেঞ্চের আসার সম্ভাবনা রয়েছে
আগাম প্রস্তুতি শুরু করেছে রাজ্যও, ২২ জুলাই সমস্ত জেলাশাসকদের নিয়ে বৈঠক
বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব
ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং শুরু হবে অগাস্টের প্রথম সপ্তাহে
আজ থেকেই জেলায় জেলায় ভোটার তালিকা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হচ্ছে
প্রথমে উত্তরবঙ্গে যাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব
এরপর ধাপে ধাপে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলির ভোটার তালিকার কাজ নিয়ে হবে বৈঠক





















