এক্সপ্লোর
Car Accident: বর্ষবরণের রাতে ট্রাফিক কনস্টেবলকে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির
বর্ষবরণের রাতে সায়েন্স সিটির কাছে নাকা তল্লাশি চলাকালীন ট্রাফিক কনস্টেবলকে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির। পাঁজরে গুরুতর আঘাত লেগেছে তিলজলা ট্রাফিক গার্ডের কনস্টেবল তপন চক্রবর্তীর। তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ সায়েন্স সিটির কাছে নাকা তল্লাশি চলাকালীন বেপরোয়া গাড়িটিকে থামানোর চেষ্টা করেন ট্রাফিক পুলিশ কর্মী। গাড়িচালক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। অভিযুক্ত চালকের খোঁজ শুরু হয়েছে। দু'দিন আগেই অজয়নগরে নাকা চেকিংয়ের সময় আক্রান্ত হয় পুলিশ। হেলমেটহীন বাইক আটকালে মত্ত যুবকদের হাতে আক্রান্ত হন ট্রাফিক সার্জেন্ট।
জেলার
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড
চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
আরও দেখুন





















