Sanatani Swasthya Sena | আত্মপ্রকাশ 'সনাতনী স্বাস্থ্য সেনা'- র, কী বললেন সভাপতি ?
ABP Ananda LIVE : আত্মপ্রকাশ করল চিকিৎসকদের একটি নতুন সংগঠন, 'সনাতনী স্বাস্থ্য সেনা'। নতুন চিকিৎসক সংগঠনের চেয়ারম্যান হৃদরোগ বিশেষজ্ঞ প্রকাশকুমার হাজরা। বিধানসভা ভোটের আগে এই প্রকাশকুমার হাজরার ডিসকাউন্ট অফার ঘিরে তুমুল বিতর্ক হয়েছিল। রোগীরা জয় শ্রীরাম বললেই ৫০০ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি। নতুন চিকিৎসক সংগঠনের সভাপতি হয়ে প্রকাশকুমার হাজরা স্পষ্ট করে দিলেন, আগে যারা তৃণমূল করেছেন কমিটিতে তাদের ঠাঁই নেই।
আরও খবর...
উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল? আগামী বছরের ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না জোড়াফুলকে? পুজোর পরেই পুরভোটের সম্ভাবনা, প্রতীক নিয়ে ধাক্কা মমতা তৃণমূলের । জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে ৪ মাস সময় দিল সুপ্রিম কোর্ট । অতিরিক্ত নথি ও তথ্য জমা দেওয়ার জন্য সব পক্ষকে ১ মাস সময় দিল সর্বোচ্চ আদালত
চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ । করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযানে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা । যে সংস্থার মাধ্যমে নিয়োগ, সেই সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোচ্ছে আগামী ৯ অক্টোবর" । তারপর নতুন টেন্ডার হবে, তখন চাকরি থাকবে না কারও, এই আশঙ্কায় পথে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা
৩ হাজার ৭১৯ জন শিক্ষক-শিক্ষিকা চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে





















