Nojore 9ta: গরুপাচারের তদন্তে সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি
গরুপাচারের তদন্তে সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। বেনামি সন্দেহে ১৭৭টি অ্যাকাউন্ট, কোটি কোটি টাকার হদিশ।
সমবায় ব্যাঙ্কে একের পর এক বেনামি অ্যাকাউন্ট খুলে কি গরুপাচারের কালো টাকা সাদা? অ্যাকাউন্টের সঙ্গে খাদ্য দফতরের কী যোগ? তদন্তে সিবিআই।কালো টাকা সাদা?
গরুপাচার মামলায় ফের জেল। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরে জামিনের আবেদনই করলেন না অনুব্রত। আসানসোল কোর্টে উধাও অনুগামীদের ভিড়।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ, সুবীরেশ, কল্যাণময়-সহ ৭জনের ফের জেল। কোন এজেন্ট মারফত অযোগ্যদের চাকরি? প্রকাশ্যে আনতে বলল হাইকোর্ট।
নিয়োগকাণ্ডে ফের সিবিআইয়ের তদন্তের গতিতে প্রশ্ন। দুন এক্সপ্রেস থেকে বন্দে ভারত না হলেও, শতাব্দী এক্সপ্রেস তো হতেই পারে, বললেন বিচারপতি।
নম্বর-বিভ্রাটে চাকরি চেয়ে অনামিকার মামলা। অঙ্কিতার কাছ থেকে পাওয়া ১৫ লক্ষ টাকা এফডি করতে ববিতাকে নির্দেশ হাইকোর্টের। সোমবার ফের শুনানি।






















