এক্সপ্লোর
Panchayat Election: মাঝরাতে জ্বালিয়ে দেওয়া হল তৃণমূল কর্মীর বাড়ি! ভোট পরবর্তী হিংসার ভয়াবহ দৃশ্য
উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুরের (Islampur) নতুনপাড়া গ্রামে ভোট-পরবর্তী হিংসা। মাঝরাতে জ্বালিয়ে দেওয়া হল তৃণমূল (TMC) কর্মীর বাড়ি। অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাত ১২টার পর, তৃণমূল কর্মী বিমল দাসের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বিজেপি আশ্রিত দুই দুষকৃতী। কোনওক্রমে বাড়ি থেকে বেরিয়ে আসেন তৃণমূল কর্মীর পরিবারের লোকজন। দমকলের দুটি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকালে ঘটনাস্থলে যান তৃণমূল নেতারা। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জেলার
বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায়
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















