এক্সপ্লোর
Tarapith: এবার থেকে তারাপীঠে বিয়ের নিয়মে বিশেষ কড়াকড়ি! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শাঁখা-পলা-সিঁদুর নিয়ে হাজির হলেই হবে না বিয়ে । তারাপীঠে (Tarapith)বিয়ে করতে গেলে কয়েকটি নিয়মের নড়চড় হবে না । বৈধ কাগজ দেখাতে পারলে এবং অনুমতি পেলে তবেই বিয়ে হবে। প্রথমেই দেখা হবে দুজনের পরিচয়পত্র। যদি সঙ্গে পরিবারের লোকজন না থাকে তাহলে খবর দেওয়া হয় দু’ পক্ষের পরিবারকে। পুরো বিষয়টি নিশ্চিত হলে তবেই অনুমতি দেওয়া হবে বিয়ের। নাবালক বা নাবালিকা হলে কোন ভাবেই অনুমতি দেওয়া হবে না। কারণ এটি আইনত দণ্ডনীয় অপরাধ। কোনও অসঙ্গতি দেখলে মন্দির কমিটি তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে বিষয়টি জানাবে।
জেলার
বেআইনি পার্কিং বরদাস্ত নয়, হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের
আরও দেখুন























