এক্সপ্লোর
Hilsa Fish: গঙ্গাপাড়ে পদ্মার ইলিশ! কত দাম জানেন? Bangla News
শেখ হাসিনার ভারত সফর চলাকালীন গঙ্গাপাড়ে পদ্মার ইলিশ। আজ সকালে বাংলাদেশি ইলিশ পৌঁছল হাওড়ার মাছ বাজারে। এই মরশুমে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠাবে বাংলাদেশ সরকার। হাওড়ার ফিশ ইমপোর্টস অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। পাইকারি বাজারে বাংলাদেশি ইলিশের দাম পড়বে কিলোপ্রতি ১২০০-১৩০০ টাকা। জোগান বাড়লে খুচরো বাজারে পদ্মার ইলিশের দাম কমবে বলে আশা ক্রেতা-বিক্রেতাদের। এর আগে ২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। তবে গত ৩ বছর ধরে দুর্গাপুজোর আগে উপহার হিসেবে আসছে বাংলাদেশের ইলিশ।
জেলার
সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের !
বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রোমোটার পেটানো বাগুইআটির TMC কাউন্সিলর সমরেশ চক্রবর্তী
আরও দেখুন























