Panchayet Election: দিন ঘোষণা হয়ে গেল পঞ্চায়েতের মেগা ফাইটের!
দিন ঘোষণা হয়ে গেল পঞ্চায়েতের (Panchayet Election) মেগা ফাইটের! ৮ জুলাই হতে চলেছে গ্রাম বাংলার হাইভোল্টেজ ভোট-যুদ্ধ! বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ২০১৮-র মতো এবারের পঞ্চায়েত ভোটও কি হবে রাজ্য় পুলিশ দিয়েই? নাকি কেন্দ্রীয় বাহিনী চাইবেন নতুন রাজ্য় নির্বাচন কমিশনার রাজীব সিন্হা? ২০১৮-র মতো এবারও কি পঞ্চায়েত ভোটে ফিরবে হিংসার ছবি? বিনা বাধায় কি মনোনয়ন দিতে পারবে বিরোধীরা? নির্বিঘ্নে কি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা? এবারও রাজ্য় পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট হলে, তা কতটা শান্তিপূর্ণ হবে, সেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। রাজ্য় নির্বাচন কমিশনার এনিয়ে সরাসরি উত্তর না দিলেও, ইঙ্গিতপূর্ণভাবে পুলিশে আস্থা রাখার কথা শোনা গেছে তাঁর মুখে।
























