এক্সপ্লোর

Panchayet Election: 'নমিনেশনের সময় কমিয়ে সঙ্কট তৈরি করল TMC', বিস্ফোরক অধীর

পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) ঢাকে কাঠি পড়তেই শুরু রাজনৈতিক অস্থিরতা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও অনলাইনে মনোনয়ন জমার আবেদন নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস ও বিজেপি। এদিকে মনোনয়ন পর্বের প্রথম দিনেই একাধিক জায়গায় উত্তেজনার খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে 'পঞ্চায়েত ভোট ঘোষণার প্রক্রিয়া নিয়ে সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট' বলে আজ অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। শুধু তা-ই নয়, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন তিনি। অধীর বলেন, 'ভোট পরিচালিত হবে খোকাবাবুর অফিস থেকে।'

পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই শুরু মনোনয়ন। জেলায় জেলায় মনোনয়ন জমা শুরু হয়েছে। আর মনোনয়ন পর্বের প্রথম দিনেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে নন্দীগ্রামের হরিপুরে। আজ মিছিল করে মনোনয়ন দিতে আসেন বিজেপি প্রার্থীরা। অভিযোগ, বিডিও অফিসে সেই মিছিল ঢুকলে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের বচসা ঘিরে উত্তেজনা ছড়ায়। অন্যদিকে, মুর্শিদাবাদের সালারে মনোনয়ন নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষ হয়। ব্লক সভাপতির অনুগামীদের মারধরের অভিযোগ ওঠে বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিধায়ক অনুগামীদের। দু-পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।

আর এই আশঙ্কা থেকেই রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। কংগ্রেস ও বিজেপির আবেদন মঞ্জুর করা হয়েছে। প্রধান বিচারপতির এজলাসে হবে শুনানি। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি ও অনলাইনে মনোনয়ন জমার আবেদন জানানো হয়েছে। এই পরিস্থিতিতে আজ সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসকদলকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর বলেন, যেভাবে পঞ্চায়েত ভোট ঘোষণা হল, তাতে সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট। প্রথম রাউন্ডেই বিরোধীদের পরাজিত করার চেষ্টা।" তাঁর প্রশ্ন, "১৫ তারিখের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে, কেন দুপুর ৩টের মধ্যে জমা দিতে হবে ? কেন রাত পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে না।" অধীরের বক্তব্য, "নমিনেশনের সময় কমিয়ে সঙ্কট তৈরি করল তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দিতে বিরোধীদের সময় লাগে। ভোট পরিচালিত হবে খোকাবাবুর অফিস থেকে। নির্বাচনে কংগ্রেস অংশ নিতে চায়, ভোটে অংশ নেওয়ার জন্য সময় দরকার। রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে চলছেন রাজ্য নির্বাচন কমিশনার।" 

ভিডিও জেলার

Madan Mitra: 'ঋতব্রত তৃণমূল'-এ যোগ দিয়েই Abhishek Banerjee-কে নিশানা মদন মিত্রের
'ঋতব্রত তৃণমূল'-এ যোগ দিয়েই Abhishek Banerjee-কে নিশানা মদন মিত্রের

নিউজ রিল জেলার

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Madan Mitra: 'ঋতব্রত তৃণমূল'-এ যোগ দিয়েই Abhishek Banerjee-কে নিশানা মদন মিত্রের
Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের

সেরা শিরোনাম

West Bengal Live Blog: রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির, শুক্লপক্ষের পুণ্য তিথিতে টান রথের রশিতে
রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির, শুক্লপক্ষের পুণ্য তিথিতে টান রথের রশিতে
TMC News: ফিরহাদ, অরূপ, জ্যোতিপ্রিয়, অনুব্রতর পর এবার মদন 'ঋতব্রত-তৃণমূল' শিবিরে, মামলা থেকে বাঁচতেই কি এমন পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা এই ছায়াসঙ্গীদের? 
TMC News: ফিরহাদ, অরূপ, জ্যোতিপ্রিয়, অনুব্রতর পর এবার মদন 'ঋতব্রত-তৃণমূল' শিবিরে, মামলা থেকে বাঁচতেই কি এমন পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা এই ছায়াসঙ্গীদের? 
Sonam Wangchuk: 'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা
'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা
Weather Update: বৃষ্টির মধ্যেই পুরীতে জোরকদমে চলছে রথের প্রস্তুতি, আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও কমলা সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস
বৃষ্টির মধ্যেই পুরীতে জোরকদমে চলছে রথের প্রস্তুতি, আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও কমলা সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget