Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের। 'নির্মল ঘোষের খোঁজে তদন্তে নেমে প্রাক্তন বিধায়কের ব্যবহৃত একটি গাড়ির খোঁজ পান গোয়েন্দারা'। 'তারপরেই ওই গাড়ির নম্বর ট্র্যাক করতে শুরু করেন তদন্তকারীরা'। 'যতগুলি টোল প্লাজা দিয়ে গাড়িটি গেছিল, সবকটিতেই ধরা পড়ে ওই গাড়ির নম্বর'। 'গতকাল বালাসোরে একটি হাইওয়ের ধারে একটি হোটেলের সামনে ওই গাড়িটিকে দেখতে পান তদন্তকারীরা'। 'তাতে পশ্চিমবঙ্গের নম্বর আছে দেখে হোটেলে ঢোকেন গোয়েন্দারা'। হোটেলের রেজিস্টার দেখে জানা যায়, সেখানেই গত কয়েকদিন ধরে লুকিয়ে আছেন নির্মল ঘোষ, দাবি তদন্তকারীদের। তারপরেই নির্মল ঘোষকে পাকড়াও করে পুলিশ।
পড়ুন আরও খবর - '২১টি রাজ্যে যে ধরনের লগ্নি-উন্নয়ন হচ্ছে, তার বাইরে পশ্চিমবঙ্গ নয়। এখানে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের বন্ডিংটা দরকার। কেউ বা কারা ভাষার নামে ভাগ করে দিতেন। আমি এই পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না। আমি পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ হতে দেব না। আমরা সকলে গর্বিত ভারতবাসী।' লাউডন স্ট্রিটের একটি অনুষ্ঠানে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।






















