এক্সপ্লোর
Suvendu On Sandeshkhali: সন্দেশখালি যাওয়ার আগেই শুভেন্দুদের বাস আটকে দিল পুলিশ
সন্দেশখালি যাওয়ার কর্মসূচি নিয়ে বিধানসভা থেকে বেরিয়েছিল বিজেপির পরিষদীয় দল। কিন্তু ৬২ কিলোমিটার দূরে, কলকাতাতেই শুভেন্দু
অধিকারী-সহ বিজেপি বিধায়কদের বাস আটকে দিল পুলিশ। ঠায় ৪ ঘণ্টার বেশি সময় ধরে বাসেই বসে থাকলেন শুভেন্দু অধিকারীরা। শেষমেশ শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে গেলেন বৃহস্পতিবার ফের রওনা হবেন সন্দেশখালির উদ্দেশে। কেউ যদি উস্কানি দিতে যায়, পুলিশ তো আটকাবেই, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
জেলার
"মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?
আরও দেখুন





















