Sourav Ganguly | সৌরভের বাড়িতে পুদুচেরীর স্কুলপড়ুয়ারা | ABP Ananda live
ABP Ananda LIVE : পুদুচেরী থেকে কলকাতায় এসে সৌরভের বাড়িতে স্কুলপড়ুয়ারা। কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠন পুদুচেরীর ২০ জন স্কুলপড়ুয়াকে কলকাতার দর্শনীয় স্থান দেখানোর কর্মসূচি গ্রহণ করে। দমদম বিমানবন্দরে নেমে প্রথমেই বেহালায় সৌরভের বাড়িতে যায় ছাত্রছাত্রীরা। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটায় তারা। ছিলেন সৌরভের স্ত্রী ডোনাও। সৌরভ তাদের উপহার তুলে দেন। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সময় কাটিয়ে খুশি ছাত্রছাত্রীরা।
আরও খবর...
অ্যান্টিক সামগ্রী বিক্রির ফাঁদ পেতে ব্যবসায়ীকে অপহরণ। সোজা নিয়ে যাওয়া হয় বসিরহাটে। ব্যবসায়ীর ছেলের কাছে মুক্তিপণ চেয়ে ১৫ থেকে ২০ লক্ষ টাকা দাবি। গ্রেফতার ৩।
পাথরপ্রতিমায় তৃণমূলের দুই নেতাকে গণধোলাই। দুই তৃণমূল কর্মাধ্যক্ষকে 'চোর' স্লোগান। বিডিও অফিসে যাওয়ার পথে উত্তেজনা, দাবি পুলিশের।
খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগে সরব পদ্মশিবির। সিসি ফুটেজে মারধরের ছবি ভাইরাল। জখম আরও ২।





















