এক্সপ্লোর
Tamluk: তমলুকে সমবায় সমিতির নির্বাচনের ফল ঘোষণার পর ধুন্ধুমার | ABP Ananda LIVE
TMC-ISF: তমলুকে (Tamluk) সমবায় সমিতির নির্বাচনের ফল ঘোষণার পর ধুন্ধুমার। তৃণমূলের (TMC) সঙ্গে ISF কর্মী, সমর্থকদের সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। তমলুকের বল্লুক কৃষি ঋণ সমবায় সমিতির। ৪৪টি আসনে গতকাল ভোট হয়। বিজেপি (BJP), সিপিএম ও ISF জোটবদ্ধ ভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়ে ৪টি আসনে জয়ী হয়। তৃণমূল জেতে ৪০টি আসনে। ISF-এর অভিযোগ, বিজয় মিছিল থেকে তাদের কর্মী, সমর্থকদের বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা। কেন বিজেপি, সিপিএমের (CPM) সঙ্গে জোট করেছে এই প্রশ্ন তুলে ISF কর্মী, সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।এরপরই বাঁশ-লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
জেলার
"সরকার ক্ষতিপূরণও আদায় করবে", কোন প্রসঙ্গে বলেছিলেন মুখ্যমন্ত্রী? | ABP Ananda
আরও দেখুন






















