TMC News: 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে এবার ঋতব্রত-শিবিরে রাজারহাটের তাপস চট্টোপাধ্যায়
'কালীঘাট-তৃণমূল' ছেড়ে এবার ঋতব্রত-শিবিরে রাজারহাটের তাপস চট্টোপাধ্যায়। বিরোধী দলনেতার ঘরে গিয়ে দেখা করলেন তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee)। বিদ্রোহী-শিবিরে যোগ দিয়েই অভিষেককে নিশানা প্রাক্তন বিধায়কের । 'যুব নেতা অনুমোদন দিলেই অভিষেকের সঙ্গে যোগাযোগ করা যেত'। দলেই অসম্মানিত হচ্ছিলাম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) সঙ্গে দেখা করেই তীব্র আক্রমণ। রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।
২০১৫: সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন রাজারহাট-গোপালপুরের প্রাক্তন পুরপ্রধান তাপস চট্টোপাধ্যায়।
২০২১: বিধানসভা নির্বাচনে রাজারহাট-নিউ টাউন কেন্দ্র থেকে বিধায়ক হন।
২০২৬: বিধানসভা নির্বাচনে সেই রাজারহাট-নিউ টাউন কেন্দ্রেই হেরে যান।
এবার সেই তাপস চট্টোপাধ্য়ায় শিবির বদলে চলে গেলেন ঋতব্রত তৃণমূলে।
পড়ুন আরও খবর - কালীঘাট মিলন সঙ্ঘের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ । 'এলাকায় থাকতে দেওয়ার নামে টাকা তোলা হত'। 'প্রতিমাসে টাকা তুলত কালীঘাট মিলন সঙ্ঘ ক্লাব' । 'ঝুপড়িবাসীদের থেকে টাকা তুলত কার্তিক ও অজিত বন্দ্যোপাধ্যায়ের লোকেরা'। কালীঘাট মিলন সঙ্ঘের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ।

















