এক্সপ্লোর

Rajdhani Express: বড়সড় দুর্ঘটনা এড়াল রাজধানী এক্সপ্রেস

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ( Odisha train accident ) ঘা এখনও দগদগে। বহু মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি। বহু দেহ এখনও ঘরে ফিরছে কফিনবন্দি হয়ে। এরই মধ্যে দুর্ঘটনা এড়াল রাজধানী এক্সপ্রেস ( Rajdhani Express) । 

বড় দুর্ঘটনা এড়াল রাজধানী

মঙ্গলবার সন্ধ্যায় নতুন দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস (ট্রেন নং 22812) ঝাড়খণ্ডের সানথালডিহ রেলওয়ে ক্রসিংয়ের কাছে একটি বড় দুর্ঘটনা এড়াল। রেল গেট ও লাইনের মাঝে ছিল একটি ট্র্যাক্টর। আর সেই সময়ই লাইন ধরে পের হওয়ার কথা রাজধানী এক্সপ্রেসের। আর একটু হলেই ঝাড়খণ্ডের বোকারোতে ঘটে যেত একটি বড় ট্রেন দুর্ঘটনা ! 

ভোজুডিহ রেলওয়ে স্টেশনের কাছে সাঁথলডিহ রেল ক্রসিংয়ে ঘটনাটি  ঘটে। ট্রাক্টরটি রেলওয়ে ট্র্যাক এবং গেটের মধ্যে আটকে ছিল। সেই সময় ট্রেনটি পেরোনার সময় ট্রাক্টরটিকে দেখে ব্রেক কষে থামিয়ে দেয়। নইলে কী ঘটতে পারত সহজ অনুমেয়। 

 

তড়িঘড়ি ব্রেক কষে রক্ষা

"বোকারো জেলার ভোজুডিহ রেলওয়ে স্টেশনের সানথালডিহ রেল ক্রসিংয়ে একটি ট্র্যাক্টর রেল গেটে ধাক্কা মেরে আটকে পড়ে। তবে, ট্রেনের চালক দূর থেকে সেটিকে দেখতে পেয়ে তড়িঘড়ি ব্রেক কষেন এবং ট্রেন থামিয়ে দেওয়া হয়, যে কোনও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত" দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের জানিয়েছেন ডিআরএম মনীশ কুমার সংবাদমাধ্যম পিটিআইকে জানায়।

স্থানীয় সূত্রে খবর,  মঙ্গলবার বিকেল ৪.৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। জানাা গিয়েছে, ট্রেন আসার খবরে গেট ম্যান গেট ফেলতে দেরি করেন, ততক্ষণে একটি ট্রাক্টর এসে পৌঁছায়। এর মধ্যে ট্রেনও এসে যায় । তখন ট্রাক্টর চালক কোনও ক্রমে গাড়ি রেখে পালিয়ে যায়। ভোজুডিহ স্টেশনের আধিকারিকরা এই খবর পেয়েই ছুটে আসেন।  চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডাকা হয় আরপিএফকে।

অনেক চেষ্টার পর ট্রাক্টরটিকে সরানো হয়।  এরপর বিকেল ৫.২৭ মিনিটে ট্রেনটি ভুবনেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আদ্রা মণ্ডলের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে, গেটম্যানের অবহেলাই এমন ঘটনাার কারণ হিসেবে মনে করা হচ্ছে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী কী ব্যবস্থা নেওয়া হয় তা জানাা যাবে শীঘ্রই। তবে ঘটনায় কেউই হতাহত হননি। ট্রেনটি ভুবনেশ্বরে পৌঁছয়।  

এখনও করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ক্ষত তাজা। কেউ এখনও প্রিয়জনকে খুঁজে পাননি, জানেন না তিনি জীবিত না মৃত। কেউ আবার মর্গে গিয়ে জানতে পেরেছেন, তাঁর কাছের মানুষটার দেহ অন্য় কেউ নিয়ে চলে গেছে!! বালেশ্বরে রেল দুর্ঘটনার পর এরকমই অভিজ্ঞতার সাক্ষী হচ্ছে বহু পরিবার। এত মৃতদেহ রাখার জায়গা না থাকায়, পারাদ্বীপ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেনার নিয়ে এসেছে ভুবনেশ্বর এইমস কর্তৃপক্ষ। এরই মধ্যে বড় দুর্ঘটনা এড়াল রাজধানী এক্সপ্রেস।

ভিডিও জেলার

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget