এক্সপ্লোর
Bengal Politics: 'গদ্দার রাজীব যেন দলে না ফেরে', পোস্টারে পোস্টারে ছয়লাপ ডোমজুড়
বিধানসভা ভোটে বিজেপির (BJP) বিপর্যয়ের পর, দীর্ঘদিন অন্তরালে থাকার পর মঙ্গলবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক হয়ে ওঠেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। আর বুধবার সেই রাজীবের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ঘটল তাঁর নির্বাচনী কেন্দ্র হাওড়ার ডোমজুড়ে। তৃণমূল ও তার ছাত্র-যুব সংগঠনের পোস্টারে ছয়লাপ সড়ক-বাজার। তার কোনওটিতে লেখা, 'গদ্দার রাজীবকে যেন কোনওভাবেই দলে ফেরানো না হয়।' আবার কোনও পোস্টারে লেখা, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যিনি বিশ্বাসঘাতকতা করেছেন তাঁকে তৃণমূলে জায়গা দেওয়া চলবে না।'
জেলার
দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
আরও দেখুন






















