RG Kar News: রণক্ষেত্র আরজি কর হাসপাতাল, আন্দোলনকারীদের চুলের মুঠি ধরে মারধর পুলিশের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক ও পড়ুয়াদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে আরজি কর হাসপাতাল। প্রতিবাদীদের চুলের মুঠি ধরে মারতে মারতে হাসপাতাল চত্বর থেকে বের করে দিল পুলিশ।
চিকিৎসকদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে তুলকালাম লেগে গেল আরজি কর হাসপাতালে চত্বরে। হাসপাতালের ভেতরে ঢোকাকে করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির জেরে রণক্ষেত্রে পরিণত হল ওই এলাকা।
মধ্যরাতে ফুড ডেলিভারি সংস্থায় ডিনার অর্ডার দিয়েছিলেন নিহত কর্মরত চিকিৎসক। নিহত চিকিৎসক অর্ডার দেওয়া খাবার খেয়েছিলেন সহকর্মীদের সঙ্গে। ডিনারের পর রেস্ট রুমে চলে যান ওই চিকিৎসক। রাত ৩টে পর্যন্ত বিশ্রাম নিয়েছেন চিকিৎসক. প্রমাণ মিলেছে এমনটা। সিসিটিভি-তে জনাচারেকের গতিবিধি দেখা গিয়েছিল একই ফ্লোরে। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ, একজনের কথায় অসঙ্গতি মেলে। ঘটনাস্থলে মেলে ব্লু টুথ হেডফোন। সিসিটিভি-তে দেখা যায় গলায় হেডফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়। ৩০ মিনিটের ব্যবধানে সেমিনার রুম থেকে বেরনোর সময় হেডফোন ছিল না সঞ্জয়ের কাছে, জানা যাচ্ছে পুলিশ সূত্রে।





















