RG Kar News: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, কাল থেকে দেশজুড়ে আন্দোলন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, কাল থেকে দেশজুড়ে আন্দোলন । কাল থেকে দেশজুড়ে আন্দোলনে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন । জরুরি বিভাগ ছাড়া সব বিভাগে কর্মবিরতির ডাক। চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা । আরজি কর কাণ্ডে বিচার চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি । আজও দিল্লিতে প্রতিবাদে সামিল চিকিৎসকরা । দিল্লি এইমসে মোমবাতি মিছিল চিকিৎসকদের
আজ সোদপুরে মৃত মহিলা চিকিৎসকের বাড়িতে যান কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হল পরিবারকে। জানানো হল ময়নাতদন্তের রিপোর্টে কি আছে। পরিবারের পাশে আছে কলকাতা পুলিশ, জানালেন মুরলীধর শর্মা।
পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সিভিক ভলান্টিয়ার হয়েও পুলিশ কর্মীদের সংগঠনের ছাতার তলায়! কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়। হাসপাতালে ভর্তি পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখাই ছিল সঞ্জয়ের কাজ। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও! নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকত পুলিশের টহলদারির বাইক। সেই বাইক নিয়েই ঘুরত সঞ্জয় বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকত সঞ্জয়, খবর সূত্রের।


















