RG Kar Update: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ভিডিও পোস্ট, চাকরিতে 'কোপ'
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ভিডিও পোস্ট, চাকরিতে 'কোপ'। ব্যারাকপুর পুলিশে কর্মরত অস্থায়ী হোমগার্ডকে বসিয়ে দেওয়ার অভিযোগ। হাইকোর্টের দ্বারস্থ বেলঘরিয়া থানার অস্থায়ী হোমগার্ড কাশীনাথ পাণ্ডা। ২১ অগাস্ট আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেন হোমগার্ড। 'ভিডিও পোস্টের পর নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। 'হেনস্থা ও মানসিক নির্যাতন করছেন পুলিশ কর্তারা'। কোনও কারণ না দেখিয়েই চাকরি থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ হোমগার্ডের। ১৮ অক্টোবর হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর।
আরও খবর, দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আরও ৩ শতাংশ ডিএ বাড়াল কেন্দ্র। কেন্দ্র-রাজ্য ডিএ-র ফারাক বেড়ে ৩৯ শতাংশ। ১ জুলাই থেকে কার্যকর বর্ধিত ডিএ।





















