এক্সপ্লোর
Rishrah: আজও থমথমে রিষড়া, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
রাম নবমীর (Ramnabami) মিছিল ঘিরে অশান্তির পর আজও থমথমে রিষড়া (Rishra)। দোকানপাট বন্ধ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। রিষড়ার বিভিন্ন এলাকায় চলছে টহলদারি।শান্তি বজায় রাখতে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। গতকাল রিষড়ার বাঙুর পার্ক থেকে রাম নবমীর মিছিল বের হয়। মিছিলে যোগ দেন দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতারা। মিছিল ওয়েলিংটন জুটমিলের কাছে পৌঁছতেই অশান্তি শুরু হয়। ইটবৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে চন্দননগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় জারি হয় ১৪৪ ধারা। রিষড়াকাণ্ডে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার
এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
আরও দেখুন





















