Tmc News | 'মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের উপনির্বাচনে যদি লড়েন, প্রার্থী দেব না',মন্তব্য় ঋতব্রতর
ABP Ananda LIVE : ''মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের উপনির্বাচনে যদি লড়েন...'' । ''...তাহলে নন্দীগ্রামে আমরা প্রার্থী দেব না'' । 'এবারের বিধানসভা নির্বাচনে নিজের বুথে, নিজের পাড়ায় হেরেছেন মমতা'' । 'এবার উপনির্বাচনে তিনি প্রার্থী হলে, আমরা প্রার্থী প্রত্যাহার করব'' । 'আমরা চাই মমতা উপনির্বাচনে জেতার রেকর্ড ধরে রাখুন'' । ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কৌশলী মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
আরও খবর..
মাটির মেঝে খুঁড়তেই বেরিয়ে এল রাশি রাশি টাকা। উদ্ধার হল কেজি কেজি গাঁজা। আলিপুরদুয়ারের সূর্যনগরে, এক ব্যক্তির বাড়িতে পুলিশি হানায় বাজেয়াপ্ত করা হল এই বিপুল পরিমাণে টাকা ও গাঁজা। বাড়িতে উপস্থিত মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। বেপাত্তা অভিযুক্ত ব্যক্তি বাবন বল।
জিজ্ঞাসাবাদ চলাকালীন নিজের অপরাধের কথা স্বীকার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। গতকাল মেদিনীপুর আদালতে, সুমিত রায়কে হেফাজতে চেয়ে করা আবেদনে চাঞ্চল্যকর দাবি করেছে CID
দুর্গাপুজো না লিখলে বামেদের বইয়ের স্টলের অনুমতি মিলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী । পাল্টা এনিয়ে সরব হয়েছে সিপিএম। শুভেনদু অধিকারীর পুরনো পোস্টের ছবি সামনে এনে, মুখ খুলেছেন সিপিএম নেতারা। সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম আবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকের কথা মনে করিয়ে দিয়েছেন। যা নিয়ে জবাব দিতে দেরি করেনি বিজেপি-ও।






















