Sandeshkhali: ফিশারির মাধ্যমেই মাছ বিক্রি করতে ব্যবসায়ীদের হুমকি দিত শাহজাহান, দাবি ইডির
ABP Ananda LIVE: শেখ শাহজাহানের (sheikh shahjahan)বিপুল টাকার উৎস সন্ধানে মরিয়া ইডি(ed)। ইডির হাতিয়ার শাহজাহানের সংস্থা 'শেখ সাবিনা ফিশারি'র ম্যানেজার মহিদুল মোল্লার বয়ান। 'ভেড়ির আড়ালে ১১ বছরে শেখ শাহজাহানের অ্যাকাউন্টে ১৩৭ কোটি!' '২০১৯-এ সন্দেশখালির(sandeshkhali) শাহজাহান মার্কেটের মাছ ব্যবসায়ীদের হুমকি দিয়েছিল শেখ শাহজাহান'। 'শেখ সাবিনা ফিশারির মাধ্যমেই মাছ বিক্রি করতে হবে, না হলে ব্যবসা বন্ধের হুমকি'। 'শাহজাহানের চিংড়ি ব্যবসার ৫০ শতাংশই আসত এই মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে'।'৩৫-৪০ শতাংশ চিংড়ি আসত শেখ শাহজাহানের দখল করে নেওয়া ভেড়ি থেকে' 'যাঁরা ভেড়ির ব্যবসা দেখভাল করতেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ন্ত্রক ছিলেন শেখ শাহজাহান'। 'শেখ শাহাজাহানের ২ ভাই শেখ সিরাজউদ্দিন ও শেখ আলমগির, শিবু হাজরা, উত্তম সর্দারদের নাম উঠে এসেছে'। 'শেখ শাহজাহানের ভাই ও ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকত টাকা'। শাহজাহানের সংস্থার ম্যানেজারের বয়ান হাতিয়ার করে আদালতে রিপোর্ট ইডির।





















