Sheikh Shahjahan: শুধু ভেড়ি দখল নয়, মাদক পাচারেও শাহজাহান-যোগের অভিযোগ বিজেপির | ABP Ananda LIVE
BJP: 'গুজরাত (Gujrat)এটিএস, এখানকার গোয়েন্দা বিভাগ কলকাতা বন্দর (Kolkata Airport)থেকে প্রায় ২০০ কোটি টাকার মাদক উদ্ধার করেছিল'। 'মাদক পৌঁছত সন্দেশখালির(sandeshkhali) জেলিয়াখালির শরিফুল এন্টারপ্রাইজ নামে একটি সংস্থায়'। 'যে সংস্থার মাধ্যমে শরিফুল মোল্লার অ্যাকাউন্টে টাকা পৌঁছাচ্ছে'। 'সেই সংস্থাগুলি আবার বারাসাত, মধ্যমগ্রাম, মানিকতলা, যাদবপুর, শিয়ালদার মাছ ব্যবসায়ী সংস্থাগুলি থেকে টাকা পাচ্ছেন ?' 'মাছ-মাদক এবং মানব পাচার একাকার হয়ে গেছে'। 'বাংলাদেশ, হায়দরাবাদ, দিল্লি, কলকাতা(kolkata), দক্ষিণ ২৪ পরগনার ঘুঁটিয়ারি শরিফে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলায় চালান করা হয়েছে'। 'রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চালানের ক্ষেত্রে শেখ শাহজাহানের বিরাট ভূমিকা ছিল'। 'অদূর ভবিষ্যতে কানের পাশাপাশি মাথাদের টান পড়বে'। 'ভবিষ্যতে জানা যাবে এই তৃণমূলের নেতা-মন্ত্রীরা আফগানিস্তান থেকে মাদক এনে বাংলায় ছড়িয়ে দেওয়ার মূল কারিগর'। 'শেখ শাহজাহান এঁদের তুরুপের তাস'। বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের।


















