Baguiati Murder Arrest: আজই আদালতে পেশ করা হবে বাগুইআটি খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে। Bangla News
বাগুইআটির ২ কিশোরকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ২ সপ্তাহের বেশি পলিয়ে বেড়ানোর পর কীভাবে ধরা পড়ল সত্যেন্দ্র? পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছিল অভিযুক্ত। জোগাড় করে রেখেছিল একাধিক সিম। এরমধ্যে একদিন এক আত্মীয়কে অন্য সিম ববহার করে ফোন করেছিল। পুলিশ সত্যেন্দ্রর আত্মীয়দের ফোনেও ট্যাপ করতে শুরু করে। ইতিমধ্যে টাকা ফুরিয়ে আসছিল সত্যেন্দ্র। এই অবস্থায় বিহারে পালিয়ে যাওয়ার ছক কষছিল সে। আজ টাকার জন্য এক আত্মীয়কে ফোন করা মাত্রই পুলিশ তার হদিশ পায়। সত্যেন্দ্রর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখায় হাওড়া স্টেশন। বিধাননগর কমিশনারেটের টিম পৌঁছে যায় স্টেশন চত্বরে। সেখানে এক ট্র্যাভেল এজেন্সির অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয় নৃশংস খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে






















