RG Kar News: সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই তল্লাশিতে উদ্ধার চাঞ্চল্যকর নথি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই তল্লাশিতে উদ্ধার চাঞ্চল্যকর নথি । সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের নথি ও তদন্ত রিপোর্ট উদ্ধার তাঁর বাড়ি থেকেই! । আদালতে নথি জমা দিয়ে দাবি সিবিআইয়ের । এছাড়াও সন্দীপের বিরুদ্ধে মিলেছে বেনিয়মের একাধিক অভিযোগ । '২০২২-২৩ সালে বেআইনি ভাবে নিয়োগ করা হয় ৮৪ জন এমবিবিএস হাউজস্টাফকে' । 'নিয়োগ কমিটির সই ছাড়াই চলে নিয়োগপ্রক্রিয়া' । লাইসেন্সহীন ৩ সংস্থাকেও টেন্ডার দেন সন্দীপ ঘোষ, দাবি সিবিআইয়ের
আরও খবর...
মাথাভাঙায় রাত দখল কর্মসূচিতে হামলা, প্রতিবাদী নাট্যকর্মীকে মারধর। তৃণমূলের শহর ব্লক সভাপতির সামনেই মারধর। প্রতিবাদ আটকাতে চুন দিয়ে মুছে দেওয়া হয় রাস্তায় লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস’ গ্রাফিতি। অভিযোগপত্রে নাম থাকা ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ৩ তৃণমূলকর্মীর নাম ছিল অভিযোগপত্রে।


















